খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠান লগ্ন থেকেই সাধনা ও বিদ্যার্জনের মহতি প্রয়াস নির্ভরযোগ্যতার প্রমাণ রেখেছে। অত্ত শিক্ষায়তন সুদীর্ঘ ৩৮ বছরের কাল পরিক্রমায় অত্র প্রতিষ্ঠানের এতদঅঞ্চলে মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাই অসামান্য অবদান রেখেছে। এখানকার শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ৭০০জন শিক্ষার্থী পড়াশোনা করছে । সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক কর্মকাণ্ডে কলেজের যথেষ্ট সুনাম রয়েছে।
সহশিক্ষা ও স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ড পরিচালনার জন্য আছে বিএনসিসি রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট। বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ হয়ে দেশের মানবসম্পদ উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষার্থীদের দেশ প্রেম, জ্ঞানের আলো, লব্ধ জ্ঞান, সৃজনশীল দৃষ্টিভঙ্গি, চরিত্রবান ব্যক্তিত্বের বিকাশ, শ্রেণী ভিত্তিক পাঠদান, সৎ, সুযোগ্য, সাহসী ও লুকায়িত চেতনার উন্মেষ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় আমাদের মৌলিক কাজ। এই প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে উন্নিত করণে আমাদের প্রচেষ্টা অব্যাহত। সময়ের বিবর্তন ও যুগের চাহিদা মোতাবেক শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।